রিটেইল POS
বারকোড স্ক্যান করুন বা নাম লিখে Enter চাপুন। পরিমাণ বদলান, অর্ডার হোল্ড রাখুন, আর ক্যাশ, বিকাশ, কার্ড বা ভাগ করে পেমেন্ট নিন। রসিদে থাকবে আপনার লোগো।
বারকোড স্ক্যান করে মুহূর্তেই বিল করুন, টেবিল ও কিচেনের অর্ডার সামলান, আর প্রতিটি বিক্রি সরাসরি চলে যাবে হিসাবের খাতায়। সবকিছু লাইভ দেখুন আপনার ফোনে।
দোকান, রেস্টুরেন্ট ও বেড়ে ওঠা ব্যবসার জন্য · বাংলা ও English
স্ক্যান, খোঁজা আর পেমেন্ট — কয়েক সেকেন্ডে।
প্রতিটি বিক্রি নিজে থেকেই হিসাবে যোগ হয়।
স্টাফের পিন, ম্যানেজারের অনুমোদন আর ফোনে লাইভ বিক্রি।
বারকোড স্ক্যান করুন বা নাম লিখে Enter চাপুন। পরিমাণ বদলান, অর্ডার হোল্ড রাখুন, আর ক্যাশ, বিকাশ, কার্ড বা ভাগ করে পেমেন্ট নিন। রসিদে থাকবে আপনার লোগো।
নিজের পণ্যের বারকোড নেই? তৈরি করে নিন, আর লেবেল প্রিন্টার বা A4 শিটে একবারে ১,০০০টি পর্যন্ত লেবেল প্রিন্ট করুন।
টেবিল ও টেকঅ্যাওয়ের অর্ডার সরাসরি কিচেন স্ক্রিনে যায়। কম্বো মিল বিক্রি করুন, এক ট্যাপে বিল মেটান।
প্রতিটি বিক্রিতে স্টক কমে, কম্বোর প্রতিটি পিস পর্যন্ত। স্টক গ্রহণ, রিটার্ন আর কম স্টকের সতর্কতা।
প্রত্যেক স্টাফকে দিন আলাদা ইউজারনেম ও পিন। বড় ডিসকাউন্ট বা রসিদ বাতিলে লাগবে ম্যানেজারের পিন।
যেকোনো জায়গা থেকে ফোনে লাইভ দেখুন আজকের বিক্রি, রসিদ, বেশি বিক্রি হওয়া পণ্য আর কম স্টক।
POS-এর বিক্রি নিজে থেকেই হিসাবে যোগ হয়। ম্যানেজার অন্য বিক্রি ও দৈনিক খরচ যোগ করতে পারেন।
বাকিতে বিক্রি, আংশিক পেমেন্ট, সাপ্লায়ারের বিল আর আপনার দেনার হিসাব রাখুন।
স্টাফের বেতন দিন, নগদ, ব্যাংক ও বিকাশের ব্যালেন্স দেখুন, আর প্রতি মাসের লাভ জানুন।
উদাহরণ ড্যাশবোর্ড · নমুনা তথ্য
ব্যবসার তথ্য ও পেমেন্টের মাধ্যম যোগ করুন।
পণ্য যোগ করুন, বারকোড তৈরি করুন আর স্টাফের লগইন বানান।
POS দিয়ে বিল করুন; বিক্রি সরাসরি হিসাবে যাবে।
Monitor দিয়ে ফোনে বিক্রি, স্টক আর লাভ দেখুন।
না। ফোন, ট্যাবলেট বা কম্পিউটারের ব্রাউজারেই Profitara চলে। USB বা ব্লুটুথ বারকোড স্ক্যানার আর রসিদ বা লেবেল প্রিন্টার ঐচ্ছিক; ফোনের ক্যামেরা দিয়েও স্ক্যান করা যায়।
হ্যাঁ। টেবিল ও টেকঅ্যাওয়ের অর্ডার নিন, কিচেন স্ক্রিনে পাঠান, কম্বো মিল বিক্রি করুন আর বিল মেটান। প্রতিটি আইটেমের স্টক কাটা হয়, প্রতিটি পিস পর্যন্ত।
হ্যাঁ। প্রত্যেকের জন্য ইউজারনেম ও পিন তৈরি করুন এবং ভূমিকা বেছে দিন: ক্যাশিয়ার, কিচেন, ম্যানেজার বা শুধু Monitor। ক্যাশিয়ার শুধু বিক্রি করতে পারবে; বড় ডিসকাউন্ট বা রসিদ বাতিলে ম্যানেজারের পিন লাগবে।
হ্যাঁ। যে পণ্যের বারকোড নেই তার জন্য বারকোড তৈরি করুন, তারপর লেবেল প্রিন্টারের প্রচলিত মাপে বা A4 শিটে লেবেল প্রিন্ট করুন: প্রতি পণ্যে ৫০০টি আর প্রতিবারে ১,০০০টি পর্যন্ত।
হ্যাঁ। Profitara Monitor-এ ফোনেই লাইভ দেখা যায় আজকের বিক্রি, রসিদ, বেশি বিক্রি হওয়া পণ্য, খরচ আর কম স্টক।
মোট বিক্রি থেকে নথিভুক্ত সব খরচ বাদ দিয়ে লাভ হিসাব করা হয়। মাসিক স্টক সংরক্ষিত থাকলে তা দিয়ে পণ্যের খরচ হিসাব করা হয়; অন্যথায় কেনাকাটাকে সাময়িক খরচ ধরা হয়। বাকিতে বিক্রি একবারই বিক্রিতে যোগ হয়। সেই টাকা আদায়ের সময় আবার বিক্রি বাড়ে না।
হ্যাঁ। মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারের ব্রাউজারে চলে, আর Android-এ POS ও Monitor অ্যাপ ইনস্টল করে নেওয়া যায়।
না। এই ফিচার শুরুতে বন্ধ থাকে। প্রয়োজন হলে ব্যবসার মালিক এটি চালু করতে পারেন।
বিল, স্টক, স্টাফ আর হিসাব — সব একসাথে Profitara-তে।
কোনো প্রশ্ন আছে? আমাদের বার্তা পাঠান। আপনার ইমেইলে যোগাযোগ করতে পারব।